মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং বড়েঞায় সন্ত্রাস
দি নিউজ লায়ন ; মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং বড়েঞায় সন্ত্রাস। তৃণমূল কর্মীদের ওপর হামলা বোমাবাজি। পার্টি অফিস ভাঙচুর। নিহত১ জখম অন্তত ১০। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা দুষ্কৃতীদের। ঘরছাড়া একাধিক তৃণমূল কর্মী সমর্থক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদে কংগ্রেস সিপিএম এবং ভাজপা একযোগে তৃণমূলকে হারাতে জেলাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করছে। সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল নেতাকর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে কংগ্রেস এবং সিপিএম এর দুষ্কৃতীরা।
একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি পার্টি অফিসে হামলা চালানো হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। দুষ্কৃতিদের ছোড়া বোমার আঘাতে কাশেম শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয় স্থানীয় খোসালপুরের বিলধরপাড়া এলাকায়। এদিকে নিহত ব্যক্তিকে দলীয় সমর্থক বলে দাবি করে কংগ্রেস সিপিএম দু'পক্ষই। যদিও তৃণমূলের দাবি, কংগ্রেস এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা কাশেমের সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না।
তৃণমূলের আরও অভিযোগ, তাদের অন্তত সাত থেকে আটজন দলীয় কর্মী গুরুতর জখম হয়েছে। দুজন কর্মীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। হরিহরপাড়ার পাশাপাশি মুর্শিদাবাদের বড়েঞাতে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে সোমবার রাতে। তৃণমূলের অভিযোগ, বাইরে থেকে প্রচুর দুষ্কৃতি ভাড়া করে এনেছে কংগ্রেস সিপিএম এবং বিজেপি। রাতে বিভিন্ন গ্রামে ঢুকে তারা তান্ডব চালাচ্ছে।পুলিশকে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না।

Post a Comment